Latest Government & Private Job Circulars of Bangladesh – Updated Daily

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BWDB Job Circular 2026

BWDB Job Circular 2026, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, Bangladesh Water Development Board Job Circular 2026, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬, পানি উন্নয়ন বোর্ড নিয়োগ আবেদন, পানি উন্নয়ন বোর্ড নিয়োগ অফিস সহায়ক, www bwdb gov bd job circular 2026, Jobs BWDB gov bd login, BWDB admit card 2026, BWDB Job portal, BWDB Job apply online, BWDB admit card 2026 login, BWDB Apply, bwdb recruitment management system
Organization / Companyবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
Number of Vacancies879
Application Deadline04 Jan 2027

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Water Development Board (BWDB) Job Circular 2026 | পদ সংখ্যা: ৮৭৯ টি

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যমতে, জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৯ম থেকে ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৮৭৯ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে সরাসরি জনবল নিয়োগ প্রদান করা হবে।
প্রার্থীদের বয়সসীমা ০১ নভেম্বর ২০২৬ ইং তারিখে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি./সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীদের আগামী ০৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯:০০ ঘটিকা হতে ০৪ জানুয়ারি ২০২৭ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)

  • প্রকাশের তারিখ: ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ (১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ)

  • পদসংখ্যা: মোট ৮৭৯টি (৪টি ক্যাটাগরি)

  • চাকরির ধরন: সরকারি চাকরি (সরাসরি জনবল নিয়োগ)

  • আবেদনের বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

  • আবেদন শুরুর তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার (সকাল ৯:০০ ঘটিকা)।

  • আবেদনের শেষ তারিখ: ০৪ জানুয়ারি ২০২৭, সোমবার (বিকাল ৪:০০ ঘটিকা)।

  • আবেদন ফি: পদ অনুসারে অফেরতযোগ্য ২০০/-, ১০০/- এবং ৫০/- টাকা।

  • আবেদন ফি জমাদানের মাধ্যম: বাপাউবো’র Online Recruitment Portal-এর মাধ্যমে Online Payment।

  • আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে jobs.bwdb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন ও আবেদন করতে হবে।

  • অফিসিয়াল ওয়েবসাইট: www.bwdb.gov.bd

পদসমূহের বিবরণ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা

ক্রঃ নং পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী) শূন্য পদ (টি) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১।
সহকারী পরিচালক (প্রশাসন)


বেতন গ্রেড: ৯


স্কেল: ৪৪,০০০ – ১,০৫,৯০০/- টাকা
৩০ (ত্রিশ)
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী (শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না); এবং


(খ) এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
২।
ওয়ার্ক এসিস্ট্যান্ট


বেতন গ্রেড: ১৬


স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা
৪৬৮ (চারশত আটষট্টি)
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং


(খ) নির্মাণ কাজে অন্যূন ০১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৩।
হিসাব করণিক


বেতন গ্রেড: ১৬


স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা
৯৭ (সাতানব্বই)
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং


(খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৪।
অফিস সহায়ক


বেতন গ্রেড: ২০


স্কেল: ২০,০০০ – ৪৮,৪০০/- টাকা
২৮৪ (দুইশত চুরাশি) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(বিঃদ্রঃ উল্লিখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে এবং এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।)

এই চাকরির বিস্তারিত ও আবেদনের শর্তাবলী

১। পূর্বের আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা: ইতোপূর্বে প্রকাশিত নির্দিষ্ট স্মারক নম্বর অনুযায়ী যারা নিম্নোক্ত পদসমূহে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে স্ব-স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে অনুরোধ করা হলো:
  • সহকারী পরিচালক (প্রশাসন): স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০০৭.২৪-২৭৭ (তারিখ: ০৩/০৩/২০২৪) এবং স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০০১.২৫-৩২০ (তারিখ: ০৬/০৩/২০২৫)।

  • ওয়ার্ক এসিস্ট্যান্ট: স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০১৭.২০-৪৭৭ (তারিখ: ২৮/০৬/২০২০) এবং স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০০২.২৫-১৩১১ (তারিখ: ১৭/০৮/২০২৫)।

  • হিসাব করণিক: স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০০১.২৪-১৩৬ (তারিখ: ৩১/০১/২০২৪) এবং স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০০১.২৫-৩২০ (তারিখ: ০৬/০৩/২০২৫)।

  • অফিস সহায়ক: স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০১০.২৫-১২৭৭ (তারিখ: ১০/০৮/২০২৫)।

২। কোটা ও বিধি-বিধান: সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪.১৪১ (তারিখ: ২৩ জুলাই ২০২৪) অনুযায়ী কোটা পদ্ধতি এবং সরকারের জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে।
৩। আবেদন ও পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী:
  • আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র Online-এ বাপাউবো’র Online Recruitment Portal (jobs.bwdb.gov.bd) এ Login ও Registration করে আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। সরাসরি বা হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য নয়।

  • পরীক্ষার ফি বাবদ ১নং পদের জন্য অফেরতযোগ্য ২০০/- টাকা, ২ ও ৩নং পদের জন্য অফেরতযোগ্য ১০০/- টাকা এবং ৪নং পদের জন্য অফেরতযোগ্য ৫০/- টাকা Online-এর মাধ্যমে Payment করতে হবে।

  • একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী login করে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

৪। শিক্ষাগত যোগ্যতা ও ফলাফল সংক্রান্ত: ০৪/০১/২০২৭ খ্রিঃ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। Appeared বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এমন প্রার্থীরা আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
৫। প্রার্থীর ছবি সংক্রান্ত নির্দেশনা: আবেদনের সময় প্রার্থীকে সদ্য তোলা রঙ্গিন ছবি আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না; অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙ্গিন ছবি হতে হবে।
৬। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা:
  • প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পর User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৭। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিচের কাগজপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে:
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্র ও নম্বরপত্র।

  • জাতীয় পরিচয়পত্র (NID) এবং নাগরিকত্ব সনদ।

  • প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।

  • বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেট।

  • কোটাভুক্ত (মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণক সনদপত্র।

৮। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে শর্ত: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সীল, স্বাক্ষর ও তারিখ সম্বলিত অনাপত্তিপত্র (NOC) গ্রহণ করে অনলাইনে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা দাখিল করতে হবে।
৯। তথ্য গোপন বা অসত্য তথ্যের পরিণতি: আবেদনপত্রে প্রদত্ত কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে কিংবা কোনো দুর্নীতির আশ্রয় নিলে নিয়োগের পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বা চাকরি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০। হটলাইন ও যোগাযোগ: শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। যেকোনো প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন নম্বর ০২-২২২২৩০৩০৩-এ যোগাযোগ করা যেতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ একনজরে

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৬ (সকাল ৯:০০ ঘটিকা)

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ০৪ জানুয়ারি ২০২৭ (বিকাল ৪:০০ ঘটিকা)

  • বয়স গণনার তারিখ: ০১ নভেম্বর ২০২৬

সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং- ৪২.০১.০০০০.০৩০.১১.০১০.২৫-১১৯৭, তারিখ: ২৫ নভেম্বর ২০২৬)

BWDB Job Circular 2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Bangladesh Water Development Board Job Circular 2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬
পানি উন্নয়ন বোর্ড নিয়োগ আবেদন
পানি উন্নয়ন বোর্ড নিয়োগ অফিস সহায়ক
www bwdb gov bd job circular 2026
Jobs BWDB gov bd login
BWDB admit card 2026
BWDB Job portal
BWDB Job apply online
BWDB admit card 2026 login
BWDB Apply
bwdb recruitment management system

Related Circulars