বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BSDB job circular 2026) প্রকাশিত হয়েছে । নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি।
| ক্রমি নং | পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
| ১. | সহকারী হিসাব রক্ষক | ০৫ (পাঁচ) টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ২. | টেকনিক্যাল সুপারভাইজার | ৯৬ (ছিয়ানব্বই) টি | ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫) |
| ৩. | ড্রাফটসম্যান | ০১ (এক) টি | ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫) |
| ৪. | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৮ (আঠারো) টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ৫. | এক্সপার্ট উইভার | ০৪ (চার) টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ৬. | অফিস সহায়ক | ৪৩ (তেতাল্লিশ) টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে দেওয়া হলো:
১. আবেদনের সময়সীমা
-
আবেদন শুরু: ২২ জুন ২০২৬ খ্রি. (সকাল ১০:০০ টা থেকে)
-
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬ খ্রি. (বিকেল ০৫:০০ টা পর্যন্ত)
২. বয়সসীমা
-
০১ জুন ২০২৬ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
৩. আবেদন ফি (টেলিটক সার্ভিস চার্জসহ)
-
১ থেকে ৫ নং পদের জন্য: মোট ১১২/- টাকা (পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা)
-
৬ নং পদের জন্য: মোট ৫৬/- টাকা (পরীক্ষার ফি ৫০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকা)
(অনলাইনে আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।)
টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে মোট ২টি SMS পাঠিয়ে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে সফলভাবে আবেদন ফরম পূরণ করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে নিচের নিয়মে SMS পাঠাতে হবে:
প্রথম SMS
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে লিখুন:
BSDB <স্পেস> User ID (অনলাইন কপি থেকে প্রাপ্ত)
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
-
উদাহরণ:
BSDB ABCDEF(এখানে ABCDEF-এর জায়গায় আপনার নির্দিষ্ট User ID-টি বসাবেন)
📩 ফিরতি মেসেজ: প্রথম SMS পাঠানোর পর একটি ফিরতি মেসেজ পাবেন। সেখানে আপনার নাম, পরীক্ষার ফি এবং একটি PIN নম্বর দেওয়া থাকবে।
দ্বিতীয় SMS
ফি প্রদানের সম্মতি জানিয়ে আবার মেসেজ অপশনে গিয়ে লিখুন:
BSDB <স্পেস> YES <স্পেস> PIN (প্রথম SMS থেকে প্রাপ্ত নম্বরটি)
এরপর মেসেজটি আবার পাঠিয়ে দিন 16222 নম্বরে।
-
উদাহরণ:
BSDB YES 12345678(এখানে 12345678-এর জায়গায় আপনার প্রাপ্ত PIN নম্বরটি বসাবেন)
📩 ফিরতি মেসেজ: দ্বিতীয় SMS-টি সফলভাবে পাঠানো হলে টেলিটক থেকে টাকা কেটে নেওয়া হবে এবং একটি নিশ্চিতকরণ (Confirmation) মেসেজ আসবে। সেখানে আপনার User ID এবং একটি Password দেওয়া থাকবে। এই User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের জন্য যত্ন সহকারে সংরক্ষণ করুন।
জরুরি কিছু তথ্য:
-
আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে।
৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
-
সহকারী হিসাব রক্ষক: ব্যবসা শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
-
টেকনিক্যাল সুপারভাইজার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ ডিএসসি ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি।
-
ড্রাফটসম্যান: বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিং এ অন্যূন ৬ মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ।
-
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
-
এক্সপার্ট উইভার: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) (টেক্সটাইল) অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
-
অফিস সহায়ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫. আবেদন করার ওয়েবসাইট
আবেদন করার জন্য আপনাকে bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।
BSDB job circular 2026



