৪৩১ পদে জনপ্রশাসন মন্ত্রণালয় এর অধীনে “মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (dpp)” এ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি । জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সার্কুলার প্রকাশিত হয়েছে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 | মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DPP Job Circular 2026) ১৭ জুন ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই নিয়োগে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন শুরু : ১৮ জুন ২০২৬। আবেদনের শেষ তারিখ : ১৭ জুলাই ২০২৬।
আবেদন লিঙ্ক- https://dpp.teletalk.com.bd
| ক্রম | পদের নাম | পদ সংখ্যা |
| ১. |
কম্পিউটার অপারেটর |
১টি |
| ২. |
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর |
২টি |
| ৩. |
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কমিউটার অপারেটর |
৩টি |
| ৪. |
লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) |
১টি |
| ৫. |
সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) |
১টি |
| ৬. |
গাড়িচালক |
৪টি |
| ৭. |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
৫৪টি |
| ৮. |
হিসাব সহকারী (এল, ডি, এ) |
৩১টি |
| ৯. |
সহকারী স্টোরকিপার |
১০টি |
| ১০. |
সেলসম্যান |
১টি |
| ১১. |
পানি পাম্প চালক/পাম্প চালক |
৩টি |
| ১২. |
অফিস সহায়ক |
৩২টি |
| ১৩. |
নিরাপত্তা প্রহরী |
৩টি |
| ১৪. |
পোর্টার |
৮৭টি |
| ১৫. |
পরিচ্ছন্নতাকর্মী |
১টি |
| ১৬. |
কপিহোল্ডার |
২৫টি |
| ১৭. |
সহকারী চেকার |
৫টি |
| – | মোট অকারিগরি পদ |
২৩৪টি |
| ক্রম | পদের নাম | পদ সংখ্যা |
| ১৮. |
মেকানিক (মেকানিক্যাল) |
১টি |
| ১৯. |
ইলেকট্রিশিয়ান |
১টি |
| ২০. |
বাইন্ডার |
১৬২টি |
| ২১. |
কাউন্টার (প্রেসের জন্য) |
২টি |
| – | মোট কারিগরি পদ |
১৯৭টি |
সর্বমোট পদ সংখ্যা: ৪৩১টি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে দেওয়া হলো:
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
-
আবেদন শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
-
আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৬, বিকাল ৫:০০ টা
আবেদন ও ফি প্রদানের নিয়মাবলী
-
আবেদনের ওয়েবসাইট: আগ্রহী প্রার্থীদের https://dpp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ।
-
ফি জমার সময়সীমা: অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস (SMS)-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে ।
-
আবেদন ফি: * ১৩ থেকে ১৬ গ্রেডের পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা ।
-
১৭ থেকে ২০ গ্রেডের পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা ।
-
সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা ।
-
-
পূর্বের আবেদনকারীদের জন্য নির্দেশনা: যারা ইতঃপূর্বে ২৩ অক্টোবর ২০২৩ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, পূর্বের আবেদনই বহাল থাকবে ।
বয়সসীমা
-
সাধারণ প্রার্থীদের বয়স: ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসরের মধ্যে হতে হবে । পদের পাশে বর্ণিত শর্ত অনুযায়ী কিছু পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩৩ বছর পর্যন্ত প্রযোজ্য ।
-
বিভাগীয় প্রার্থীদের বয়স: কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য ।
-
বয়স প্রমাণের ক্ষেত্রে: বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি
-
পরীক্ষার ধরণ: সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে । লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন ।
-
একাধিক পদে আবেদন: একই গ্রেডের একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে, তাই একজন প্রার্থীকে একই গ্রেডের একাধিক পদে আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে ।
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময়)
-
অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Application Form) এবং প্রবেশপত্র (Admit Card) ।
-
জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সদন এবং চারিত্রিক সনদপত্র ।
-
সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ।
-
নিজ এলাকার চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।
-
কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি ।



