DPE Job Circular 2025 : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্বখাতভূক্ত তৃতীয় শ্রেণির নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতনস্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতিত) https://dper.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো।
পদের নাম ও পদসংখ্যাঃ
১। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার – ২৪
২। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর – ৬
৩। উচ্চমান সহকারী কাম-হিসাবরক্ষক – ১১৫
৪। সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর – ১৪
৫। ভান্ডার রক্ষক – ৫
আবেদন শুরুর তারিখ : ২০ আগস্ট, ২০২৫ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ০৫:০০ টা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্বখাতভূক্ত তৃতীয় শ্রেণির নিয়োগ বিজ্ঞপ্তি
SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান নিয়মাবলী : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা এবং এবং ২ থেকে ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
SMS প্রেরণের নিয়মাবলী :
প্রথম SMS: DPER<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DPER ABCDEF & send to 16222 Reply: Applicant’s Name, TK-168/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DPER <Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DPER <space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DPER Yes 12345678 & send to 16222 Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for DPER Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
প্রতিদিন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের Facebook Page এ লাইক দিয়ে সাথেই থাকুন।
সরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের Govt Job Circular পেজে ভিজিট করুন।
Post Related : চাকরির খবর ২০২৫, Goverment Bank Job, Goverment Job Circular, BD Job Circular Today, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Job circular 2025, All BD Job Circular 2025, Job Preparation, Job Exam Notice, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, dpe job circular 2025

